বিষয়সূচি

কুয়েত

ঢাকা ফ্লাইট আবার চালু করছে কুয়েত এয়ারওয়েজ

কুয়েত এয়ারওয়েজ ঢাকা রুটে আবারও ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে, যা সৌদি আরবের দাম্মাম কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে পরিচালিত হবে। আগামী ২৪ এপ্রিল থেকে সপ্তাহে দুইবার এই ফ্লাইট পরিচালিত হবে বলে জানিয়েছে সংস্থাটি। কুয়েত এয়ারওয়েজের…

গুজব উড়িয়ে দিল কুয়েত, এখনো বন্ধ বিমানবন্দর

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট চালু হওয়ার যে গুজব ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভুল। এখনো বিমানবন্দর বন্ধ রয়েছে এবং ফ্লাইট চালুর কোনো অনুমোদন দেওয়া হয়নি, জানিয়েছে কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (পিএসিএ)। পিএসিএর মুখপাত্র…

কুয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

কুয়েতের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত এবং একজন আহত হয়েছে। সিক্সথ রিং রোডে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের পর একটি গাড়িতে আগুন ধরে গেলে ঘটনাস্থল ভয়াবহ রূপ নেয়। মঙ্গলবার কুয়েতের জেনারেল ফাঢার ফাের্স এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার…

কুয়েতে নিরাপত্তার স্বার্থে রাতে ঘরে থাকার পরামর্শ

কুয়েতের নাগরিক ও প্রবাসীদের আজ মঙ্গলবার রাত থেকে আগামীকাল বুধবার সকাল পর্যন্ত ঘরে থাকার পরামর্শ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, আজ রাত ১২টা থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত এই সতর্কতামূলক নির্দেশনা কার্যকর…

কুয়েতে বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্রে হামলা, প্রবাসী ভারতীয় কর্মী নিহত

কুয়েতের একটি বিদ্যুৎ ও পানি লবণমুক্তকরণ কেন্দ্রে রাতের বেলায় হামলার ঘটনা ঘটেছে। এতে একজন ভারতীয় কর্মী নিহত হয়েছেন এবং ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র ফাতিমা হায়াত জানান, হামলাটি…

কুয়েতে সতর্কবার্তা পেতে ফোন আপডেট করার নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

কুয়েতে জরুরি সতর্কবার্তা পাওয়ার জন্য আইফোন ব্যবহারকারীদের ফোনের সফটওয়্যার সর্বশেষ iOS 26.4 সংস্করণে আপডেট করার আহ্বান জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার কুয়েতের সিভিল ডিফেন্স বিভাগের অ্যালার্ম সিস্টেম বিভাগের প্রধান…

কুয়েতে বাতিল ফ্লাইট টিকিটের পুরো টাকা ১৫ দিনের মধ্যে ফেরতের নির্দেশ

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সব এয়ারলাইনস ও ট্রাভেল এজেন্সিকে নির্দেশ দিয়েছে—বাতিল বা ব্যবহার না করা টিকিটের পুরো টাকা সর্বোচ্চ ১৫ কার্যদিবসের মধ্যে ফেরত দিতে হবে। কুয়েত নিউজ এজেন্সিকে দেওয়া এক বক্তব্যে সংস্থাটির মুখপাত্র…

যুদ্ধ পরিস্থিতি

কুয়েতের প্রধান দুটি মসজিদে ঈদের নামাজ বাতিল

কুয়েতের বর্তমান জাতীয় ও আঞ্চলিক পরিস্থিতির কারণে এ বছর পবিত্র ঈদুল ফিতরের নামাজ দেশের দুই প্রধান গ্রান্ড মসজিদ ও বিলাল বিন রাবাহ মসজিদ-এ অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মসজিদ দুটির প্রশাসন এক বিবৃতিতে জানায়, দেশের…

কুয়েতে ৫ হাজার দিনারের কম ঋণে ১,১১৪ জনের গ্রেপ্তারি পরোয়ানা

কুয়েতে ৫ হাজার কুয়েতি দিনারের কম ঋণের কারণে ১,১১৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে বলে জানিয়েছেন দেশটির বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা আবদুল্লাহ আল কাশেমী। তিনি জানান, এসব মামলায় মোট বকেয়া ঋণের পরিমাণ প্রায় ৩১ লাখ ৮৩ হাজার…

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, রাডার ক্ষতিগ্রস্ত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় বিমানবন্দরের রাডার ব্যবস্থার একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো যাত্রী বা বিমানবন্দর কর্মী আহত হননি বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল…