স্ত্রীর পরকীয়া প্রেমিকের সঙ্গে বিতণ্ডা, প্রবাসী যুবক খুন

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে আকিব হোসন (৩২) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে চান্দগাঁও থানার পাঠানিয়াগোদা এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে। নিহতের গলায় একাধিক ছুরির আঘাত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আকিব হোসেনের বাড়ি কুমিল্লার লাঙ্গলকোট এলাকায়। দুই মাস আগে তিনি দুবাই থেকে দেশে আসেন। চট্টগ্রাম নগরীর পাঠানিয়াগোদা এলাকায় থাকতেন তিনি।

এ ঘটনায় নিহত আকিবের স্ত্রী পুষ্পিতা হোসেন এবং তার পরকীয়া প্রেমিক সাইফকে আটক করা হয়েছে। পুষ্পিতা হোসেন ব্রাহ্মণবাড়িয়া ও সাইফ কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

Travelion – Mobile

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির বলেন, আকিবের স্ত্রীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইফুলের পরিচয় হয়। আকিবের সন্দেহ তার স্ত্রীর সঙ্গে সাইফুলের পরকীয়া সম্পর্ক আছে। শনিবার সকালে আকিবের সঙ্গে তার স্ত্রীর পরকীয়া নিয়ে কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যায় সাইফুলকে তাদের বাসায় ডেকে আনা হয়। এরপর সাইফুল আকিবকে ছুরি দিয়ে আঘাত করেন। ধস্তাধস্তির একপর্যায়ে সাইফুলও আহত হন। খবর পেয়ে পুলিশ আকিবের লাশ উদ্ধার করে এবং আহত সাইফুল ও আকিবের স্ত্রীকে থানা হেফাজতে নেয়।

Diamond-Cement-mobile

আকিবের পরিবার সূত্রে জানা যায়, ২০১৭ সালে আকিব ও পুষ্পিতার বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তান আছে। আড়াই বছর আগে স্ত্রী পুষ্পিতার সাথে সাইফের পরকিয়ার সম্পর্ক জেনে যায় আকিব। এ নিয়ে তাদের সংসারে অশান্তি সৃষ্টি হয়। এক বছর আগে আকিব প্রবাস থেকে দেশে ফিরলে স্ত্রীর সঙ্গে তার তালাকের কথাবার্তা চূড়ান্ত হয়। এর আগে আকিব বাসায় থাকা অবস্থায় পরকিয়া প্রেমিক সাইফ সরাসরি তাদের বাসায় চলে আসতেন। সাইফ আসলে আকিব বাসা ছেড়ে বেরিয়ে যেতো।

এক সময় আইনজীবীর উপস্থিতিতে স্ত্রী পুষ্পিতার কোন দাবি নেই জানিয়ে তালাকের কাগজপত্র চূড়ান্ত হয়। এরপর পুষ্পিতাকে ১ লাখ টাকা দেয় আকিব। পরে তার আর কোন চাহিদা থাকবে না বলেও জানায়। টাকার বিষয়টি লিখিত ছিল না। কিন্তু এরপরে তালাক আর কার্যকর হয়নি।

গত ৬ জুলাই আকিব প্রবাস থেকে দেশে ফিরেন। এর মধ্যে গত তিন মাস আগে স্ত্রী পুষ্পিতা একটি মেয়ে সন্তানের মা হয়। তবে পুষ্পিতা সাইফকে বলে মেয়েটি তার আবার আকিবকে বলে মেয়ে তার। এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল আকিবের জীবন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!