সৌদি আরবের ওয়ার্ল্ড ট্রেড এক্সপোতে বাংলাদেশ

সৌদি আরবে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ট্রেড এক্সপো ২০২৫-এ বাংলাদেশ থেকে ১২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলাটি ২৮ নভেম্বর পর্যন্ত চলবে।

বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার তত্ত্বাবধানে নীট ওয়্যার, পাট ও ডাইভার্সিফাইড পাটজাত পণ্য , স্পোর্টস ওয়্য্যার, হতশিল্প প্রভৃতি রপ্তানি সম্ভাবনাময় পণ্য নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ অংশগ্রহণ করছে।

জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন এন্ড কনভেনশন সেন্টারে মেলাটির উদ্বোধন করেন জেদ্দা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস চেয়ারম্যান এমাদ মোহাম্মদ আল আবৌদ।

Travelion – Mobile

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের কুটনৈতিক, সৌদি ব্যবসায়ী সংগঠনের নেতারা। বাংলাদেশের পক্ষে জেদ্দার কনসাল জেনারেল মো. সাখাওয়াৎ হোসেন এবং কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা, ও প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাউপস্থিত ছিলেন। ।

প্রধান অতিথির বক্তব্যে এমাদ মোহাম্মদ আল আবৌদ বলেন, “এই মেলা সৌদি আরব এবং বাংলাদেশসহ বিশ্বব্যাপী ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করবে এবং নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে।

তাঁর প্রত্যাশা, “বাংলাদেশের অংশগ্রহণকারীরা এখানে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করে আন্তর্জাতিক বাজারে প্রবেশের আরও সুযোগ পাবেন।”

কনসাল জেনারেল বলেন, ওয়ার্ল্ড ট্রেড এক্সপো সৌদি আরব -এ বাংলাদেশি কোম্পানিগুলি তাদের ব্যবসায়িক সম্ভাবনা প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে নেটওয়ার্কিং এবং সহযোগিতার সুযোগ পাবে।

তিনি আশা করছেন, বাংলাদেশি পণ্যের গুণগত মান এবং ব্যবসায়িক কৌশল বিশ্বব্যাপী আগ্রহ সৃষ্টি করবে।

মেলায় বাংলাদেশের অংশগ্রহণ জাতীয় অর্থনীতির জন্য একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে, এবং এটি বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে।

World Trade Expo in Saudi Arabia হলো একটি বহুমুখী সেক্টরের আন্তর্জাতিক বাণিজ্য মেলা, যেখানে বিস্তৃত পণ্য ও সেবা প্রদর্শনের সুযোগ রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ এই প্ল্যাটফর্মের মাধ্যমে সৌদি আরবের উন্নয়নযাত্রায় অবদান রাখতে পারে, পাশাপাশি নিজেদের পণ্য ও সেবা বিশ্ববাজারে তুলে ধরতে পারে।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!