সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দরে দোকানে চুরি, ২ ভারতীয় নারী আটক

সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের বিভিন্ন দোকানে চুরির অভিযোগে ট্রানজিটে থাকা ভারতীয় দুই নারীকে আটক করেছে পুলিশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সোমবার এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, ২৯ ও ৩০ বছর বয়সী এই দুই নারী ২ জুন একাধিক দোকানে চুরি করেন। দ্য স্ট্রেইটস টাইমস পত্রিকার প্রতিবেদনে পুলিশের বিবৃতির উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানানো হয়।

দেশ ছাড়ার আগেই দুই নারীকে আটক করা হয়। পুলিশ জানায়, টার্মিনাল ৩-এর ডিপারচার ট্রানজিট এলাকায় সন্দেহজনক চুরির ঘটনায় পুলিশকে অবহিত করা হলে সিসিটিভি ফুটেজ যাচাই করে এক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত দুই নারীকে শনাক্ত ও আটক করা হয়।

Travelion – Mobile

আটকের সময় তাদের কাছে একটি পার্স, একটি ব্যাকপ্যাক ও এক বোতল পারফিউম পাওয়া যায়, যা সবই চুরি করা হয়েছে বলে অভিযোগ। এই তিনটি জিনিসের মোট মূল্য ছিল ৬৩৫ সিঙ্গাপুর ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬০ হাজার টাকা।

Diamond-Cement-mobile

এই দুই নারীর বিরুদ্ধে ১০ জুন আদালতে অভিযোগ গঠন করা হতে পারে।

দোষী সাব্যস্ত হলে তাদের সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ডই হতে পারে।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, চুরি প্রতিরোধ ও নিরুৎসাহিত করতে পুলিশ সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!