লাহোর-ঢাকা রুটে ফ্লাইট চালু করতে চায় পাকিস্তান

বাংলাদেশের সঙ্গে বিমান খাতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। বিশেষ করে ঢাকা-লাহোর রুটে ফ্লাইট চালুর বিষয়টি নিয়ে আবারও আলোচনা হয়েছে।

একই সঙ্গে ভবিষ্যতে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৩টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেন।

Travelion – Mobile

এ সময় এসব বিষয়ে আলোচনা হয়।

Diamond-Cement-mobile

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনায় দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে বিমান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।

এছাড়া, পর্যটন খাতের উন্নয়নে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়েও আগ্রহ প্রকাশ করা হয়। মন্ত্রী ও প্রতিমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!