রোমে এখনো গ্রাউন্ডেড বিমানের ড্রিমলাইনার, বাতিল হলো কুয়েত ও দুবাইগামী ফ্লাইট

বারবার যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসে উড়োজাহাজের সংকট দেখা দিয়েছে। কোনো উড়োজাহাজ মেরামতের পর উড্ডয়ন করছে; আবার কোনোটি গ্রাউন্ডেড অবস্থায় রয়েছে। এর ফলে নিয়মিত শিডিউল বিপর্যয় ও ফ্লাইট বাতিলের ঘটনা ঘটছে।

আজ মঙ্গলবারও বাতিল হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-কুয়েত ও ঢাকা-চট্টগ্রাম-দুবাই রুটের দুটি ফ্লাইট।

বিমান সূত্র জানিয়েছে, আজ ঢাকা-কুয়েত ও দুবাই রুটের উভয় ফ্লাইটই বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দিয়ে পরিচালনার কথা ছিল। কিন্তু উড়োজাহাজের সংকটে বিকল ৩টা ৪৫ মিনিটের ঢাকা-কুয়েত রুটের বিজি ৩৪৩ ফ্লাইট এবং বিকেল ৫টা ৫ মিনিটের ঢাকা-চট্টগ্রাম-দুবাই ফ্লাইট দুটিই বাতিল করতে হয়েছে।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর জানান, বাতিল হওয়া কুয়েত ও দুবাই ফ্লাইট আগামীকাল পরিচালিত হবে এবং নতুন সময়সূচি যাত্রীদের জানানো হচ্ছে।

তিনি জানান, রোমে গ্রাউন্ডেড ড্রিমলাইনারটি মেরামতের জন্য আজ বিমানের পাঁচজন নিজস্ব প্রকৌশলী এরই মধ্যে সেখানে পৌঁছেছেন। আশা করা যাচ্ছে, আজ সন্ধ্যার মধ্যে উড়োজাহাজটি উড্ডয়নের উপযোগী হবে এবং রোমের হোটেলে থাকা যাত্রী ও ক্রুদের ওই উড়োজাহাজে করে ঢাকায় আনা হবে।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!