যুব ও সাংস্কৃতিক উন্নয়নে একসঙ্গে কাজ করতে আগ্রহী বাহরাইন-বাংলাদেশ

যুব, সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও বাহরাইন।

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সারোয়ার–এর সঙ্গে বাহরাইন ফরওয়ার্ড ইনিশিয়েটিভ টিম–এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সালমান ইব্রাহিম আল-হাওয়াতি–এর এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ দূতাবাস ও বাহরাইন ফরওয়ার্ড ইনিশিয়েটিভের মধ্যে যৌথ সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়। উভয় পক্ষই সাংস্কৃতিক বিনিময়, যুব উন্নয়ন এবং সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হন।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

আলোচনায় দুই দেশের অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও বাহরাইনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় কূটনৈতিক কার্যক্রমের সঙ্গে তৃণমূল পর্যায়ের সামাজিক উদ্যোগগুলোর মধ্যে সেতুবন্ধন তৈরির প্রয়োজনীয়তার কথাও উঠে আসে। দুই পক্ষই মনে করেন, এ ধরনের অংশীদারত্ব সামাজিক উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই অগ্রগতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাহরাইন ফরওয়ার্ড ইনিশিয়েটিভের জনসংযোগ ও আন্তর্জাতিক বিষয়ক সহসভাপতি লেইলা নেহমে এবং প্রশিক্ষণ ও উন্নয়ন বিভাগের প্রধান আহমেদ শাকিব। তারা প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোগ সম্প্রসারণের বিষয়ে মতামত দেন।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!