যুদ্ধবিরতিতে আকাশপথ খুলে দিল বাহরাইন

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বাহরাইন তাদের আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে।

বাহরাইনের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এক ঘোষণায় জানায় যে , আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে সতর্কতামূলকভাবে সাময়িক আকাশপথ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যাত্রী ও বিমান চলাচলের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে বাহরাইনের আকাশসীমায় স্বাভাবিকভাবে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে, যাতে বিমান চলাচল নির্বিঘ্ন রাখা যায় এবং যাত্রী ও বিমানের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার কারণে নেওয়া এই সতর্কতামূলক পদক্ষেপ প্রত্যাহারের মাধ্যমে এখন বাহরাইনের আকাশপথে স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছে দেশটি।

এদিকে বাহরাইনের জাতীয় বিমান সংস্থা গালফ এয়ার সীমিত পরিসরে ফ্লাইট চালু করেছে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!