যাত্রীদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দিল কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর
কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তপক্ষ জানিয়েছে, আঞ্চলিক পরিস্থিতির কারণে আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় বিমান চলাচল আপাতত স্থগিত রয়েছে। ফ্লাইট কবে চালু হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কাতর সিভিল এভিয়েশন কর্তপক্ষ।
বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের উদ্দেশে জানিয়েছে, নিশ্চিত টিকিট না থাকলে কেউ যেন বিমানবন্দরে না আসেন। আকাশসীমা পুনরায় চালু হলে এবং কর্তৃপক্ষ অনুমতি দিলে ধীরে ধীরে ফ্লাইট চলাচল শুরু হবে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যাত্রীদের নিয়মিতভাবে বিমানবন্দরের সামাজিক যোগাযোগমাধ্যম ও সংশ্লিষ্ট এয়ারলাইনের আপডেট অনুসরণ করতে বলা হয়েছে।
যাত্রীদের পরামর্শ দিয়ে বলা হয়েছে, এয়ারলাইন থেকে ফ্লাইট নিশ্চিত না হওয়া পর্যন্ত বিমানবন্দরে না যেতে। আকাশসীমা খুললেও সব ফ্লাইট একসঙ্গে চালু হবে না, তাই আগে এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করতে হবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা ফ্লাইট পরিবর্তন, টাকা ফেরত বা অন্য যেকোনো ভ্রমণ সংক্রান্ত তথ্যের জন্য সরাসরি তাদের এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করবেন। বিমানবন্দর থেকে টিকিট পুনরায় বুকিংয়ের কোনো সুযোগ নেই।
ট্রানজিট যাত্রীরা আকাশসীমা পুনরায় চালু হওয়ার পর তাদের এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে নতুন ভ্রমণ পরিকল্পনা করতে পারবেন।
আঞ্চলিক পরিস্থিতির কারণে যারা বর্তমানে দোহায় আটকা পড়েছেন, তারা প্রয়োজন হলে কাতার টুরিজমের সহায়তায় সাময়িক হোটেল থাকার মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারবেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাগেজ সমস্যার ক্ষেত্রে সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করতে হবে। যাত্রীরা বিমানবন্দরে সরাসরি ব্যাগেজ নিতে যাওয়ার চেষ্টা না করে এয়ারলাইন থেকে হালনাগাদ তথ্য নেবেন।
জরুরি পরিস্থিতিতে যাত্রীরা ৯৯৯ নম্বরে পুলিশ, চিকিৎসা বা ফায়ার সার্ভিসে যোগাযোগ করতে পারবেন। এছাড়া নিজ দেশের দূতাবাসের সঙ্গেও যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট চলাচল স্বাভাবিক করতে এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে একটি সংকট ব্যবস্থাপনা দল কাজ করছে।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ


