বিদেশে বা স্বদেশে অবস্থানরত এবং আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রবাসীদের ফেরার সুযোগ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার।
দেশটির সংযুক্ত আরব আমিরাতের পরিচয়, নাগরিকত্ব, কাস্টমস ও বন্দর নিরাপত্তা বিষয়ক ফেডারেল কর্তৃপক্ষ (Federal Authority for Identity, Citizenship, Customs and Ports Security ) জানিয়েছে, বর্তমানে নিজ দেশ বা বিদেশে থাকা এবং যাদের অঅকামা (রেসিডেন্সি পারমিট) মেয়াদ শেষ হয়ে গেছে, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে আবার আমিরাত ফিরতে পারবেন।
আঞ্চলিক পরিস্থিতির কারণে আকাশসীমা বন্ধ ও ফ্লাইট স্থগিত থাকায় অনেক প্রবাসী আমিরাতের কর্মস্থলে ফিরতে পারেননি। সেই পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি বা তার পরে বিদেশে অবস্থানকালে যাদের আকামার মেয়াদ শেষ হয়েছে, তারা এই সুবিধার আওতায় পড়বেন।
এই সিদ্ধান্তের আওতায় প্রবাসীরা ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত নতুন করে কোনো এন্ট্রি ভিসা ছাড়াই আমিরাতে প্রবেশ করতে পারবেন।
আমিরাত ফেরার পর তারা জরিমানা ছাড়াই নিজেদের বৈধ অবস্থান নিয়মিত করতে পারবেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, বৈশ্বিক বিমান চলাচলে বিঘ্ন ও বিশেষ পরিস্থিতির কারণে বিদেশে আটকে পড়া প্রবাসীদের কথা বিবেচনা করেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ


