মিশিগানে চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের স্বাধীনতা দিবস উদযাপন

0

যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে বাংলাদেশের ৫২ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননার আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

স্থানীয় সময় রোববার (২৬ মার্চ) বিকেলে দিবসটি উপলক্ষ্যে অ্যাসোসিয়েশনের মেডিশন হাইটসের নিজস্ব কার্যালয়ে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Travelion – Mobile

অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঈন দিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাধীনতা উদযাপন কমিটির আহ্বায়ক কর্নেল (অব.) এসএম হাসান ইকবাল, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মিল্টন বড়ুয়া, এটলার্জ মেম্বার অলিউর রহমান ও লুৎফুল বারি নিয়ন, অ্যাডভোকেট সালাউদ্দিনসহ অনেকে।

অনুষ্ঠানে, মুক্তিযুদ্ধে আত্মত্যাগের জন্য শহীদ মুক্তিযোদ্ধা তালেব উদ্দিন আহমেদ পরিবারকে সম্মাননা দেওয়া হয়। পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার ভাই নজরুল ইসলাম।

Diamond-Cement-mobile

এছাড়া স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য সম্মাননা দেওয়া হয়েছে সাবেক ব্যাংকার আমিনুর রশীদ চৌধুরী কাপ্তানকে।

এদিকে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় ইফতার ও দোয়া মাহফিল। অ্যাসোসিয়েশনের পরিবার ছাড়াও কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতাদের অংশগ্রহণে মিলনমেলায় রূপ নেয় ইফতার পার্টি।

এসময় সব বীর শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনাসহ বিশ্ববাসীর কল্যাণে বিশেষ প্রার্থনা করা হয়। মুনাজাত পরিচালনা করেন মাওলনা সাঈদ আহমেদ।

জাবেদ চৌধুরীর সঞ্চালনায় ইফতার মাহফিলে স্বাগত বক্তব্যে রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঈন দিপু ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমান।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন