মিশরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হুমায়রা

মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের শিক্ষার্থী হাফেজা হুমায়রা মাসুদ।

‘ইন্দোনেশিয়ান কুরআন রিসাইটারস অ্যাসোসিয়েশন (IPQI Mesir)’ আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেন ১২টি দেশের ১৪৩ জন প্রতিযোগী। নারী বিভাগে হুমায়রা মাসুদ প্রথম হন।

মঙ্গলবার (১১ নভেম্বর) ইসলামী কায়রোর ঐতিহ্যবাহী এল-মুস্কি এলাকার আর-রাওযাহ আল-হুসাইনিয়া প্রাঙ্গণে অনাড়ম্বর অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন আল-আজহার মসজিদের বিশিষ্ট ইমাম ও ক্বারী শায়খ ফাওযী আল-বারবারী আজহারী।

Travelion – Mobile

নারী বিভাগে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন যথাক্রমে ইন্দোনেশিয়ার আয়েশা ইজ্জত মুসলিমা ও কায়রানি নফসুল মুতমাইন্না। অন্যদিকে, পুরুষদের বিভাগে প্রথম হন নাইজেরিয়ার বশীর উসমান ইমাম।

হুমায়রা মাসুদ ২০১০ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলেন। পরবর্তীতে ২০২৫ সালে মিশরের ওয়াক্ফ মন্ত্রণালয় আয়োজিত ৩১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৬০টি দেশের প্রতিযোগীর মধ্যে অনারব বিভাগের পঞ্চম স্থান অর্জন করেন ।

Diamond-Cement-mobile

স্ত্রী হুমায়রার এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে তার স্বামী মাওলানা মাসুম বিল্লাহ গুলজার আজহারী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে তার এই বিজয় শুধু ব্যক্তিগত প্রতিভার স্বীকৃতি নয়, বরং বাংলাদেশের ধর্মীয় সংস্কৃতি, তিলাওয়াতের ঐতিহ্য এবং কোরআনপ্রেমী জাতি হিসেবে আমাদের মর্যাদাকেও বিশ্ব দরবারে উজ্জ্বল করেছে। নিঃসন্দেহে এটি বাংলাদেশের জন্য গৌরবময় অর্জন। ”

তিনি আরও বলেন, “হুমায়রা মাসুদের এই সাফল্য প্রমাণ করে—বাংলাদেশের মেয়েরাও আন্তর্জাতিক পরিসরে দীপ্ত ছাপ রাখতে সক্ষম। আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করছি, আল্লাহ তায়ালা যেন তাঁকে কোরআনের খেদমতে কবুল করেন এবং আরও অগ্রগতি দান করেন।”

চাঁদপুরের কৃতি সন্তান হাফেজা হুমায়রা মাসুদ নারায়ণগঞ্জের উম্মে আইমান (রা.) আন্তর্জাতিক বালিকা মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি জামিয়া ইব্রাহিমিয়া আমিনিয়া মহিলা মাদরাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করে বর্তমানে মিশরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক থিওলজি অনুষদে অধ্যয়নরত।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!