মালয়েশিয়ায় গাড়ি দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় গাড়ি দুর্ঘটনায় দুই বাংলাদেশি কর্মীর নিহত হয়েছেন। রোববার কুয়ানতানের কুয়ালা লিপিসে টয়োটা হাইলাক্স উল্টে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

সোমবার ডেইলি সান এক প্রতিবেদনে জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়ির পিছনে বসে থাকা ২৪ বছর বয়সী মো. শামীম রেজা এবং ২৬ বছর বয়সী তুহিন আলী নামে দুই বাংলাদেশি কর্মী নিহত হন।

লিপিসের পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট ইসমাইল মান নিশ্চিত করেছেন যে গাড়িটি তাদের দুজনকেই পিষে ফেলে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

তদন্তে জানা গেছে যে কাম্পুং তানজুং গাহাইতে শ্রমিকদের আবাসস্থলে যাওয়ার পথে একটি ঢালু বাঁক নেওয়ার সময় গাড়িটি পিছলে পড়ে উল্টে যায়।

স্থানীয় চালক এবং আরও চার বাংলাদেশি যাত্রী আহত না হয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ সড়ক পরিবহন আইন ১৯৮৭ এর ৪১(১) ধারার অধীনে মামলাটি তদন্ত করছে।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!