মালয়েশিয়ায় কারখানায় বিস্ফোরণে দগ্ধ ২ বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৩ বাংলাদেশির মধ্যে ২ জন মারা গেছেন।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে একজন ও শনিবার (১২ অক্টোবর) ভোর ৩টার দিকে অপরজনের মৃত্যু হয়। মরদেহ দুইটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব এএসএম জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Travelion – Mobile

নিহতরা হলেন, মুন্সিগঞ্জের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলী ও একই জেলার আবুল কাশেমের ছেলে আবু তাহের। আহত অবস্থায় সালাম নামে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সালামের বাড়িও মুন্সিগঞ্জে। তার বাবার নাম মহিউদ্দিন।

 নিহত ও আহতদের আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলেন হাইকমিশন থেকে টিম
নিহত ও আহতদের আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলেন হাইকমিশন থেকে টিম

প্রথম সচিব এএসএম জাহিদুর রহমান জানান, বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং বিস্তারিত জানানো হয়েছে । মরদেহ দুইটি দ্রুত দেশে পাঠানোর আশ্বাস দেন তিনি।

Diamond-Cement-mobile

তিনি আরও জানান, শনিবার মালয়েশিয়ান কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কোম্পানির কাছ থেকে নিহত ও আহতের ক্ষতিপূরণ আদায়ে হাইকমিশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

মৃত ও আহত তিনজনের বাড়িই মুন্সিগঞ্জ জেলায়। তাদের আত্মীয়স্বজন ও এলাকার লোকজনের সাথে হাইকমিশনের টিমের দেখা হয় হাসপাতাল ও মর্গে। কুয়ালালামপুর হাইকমিশন থেকে টিম আসার জন্য তারা অসম্ভব খুশি হন এবং পরবর্তীতে তথ্য দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে তারা প্রশ্রিুতি দিয়েছেন।

গত ১০ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে জোহর রাজ্যের ইস্কান্দার পুতেরের গেলাং পাতার এসআইএলসি শিল্প এলাকায় একাধিক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে।

বিস্ফোরণে কারখানার ভেতরে থাকা তিন বাংলাদেশি শ্রমিকের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়। দমকলকর্মীরা পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ তাদেরকে হাসপাতালে নিয়ে যায়।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!