বাংলাদেশ–মালদ্বীপ সম্পর্ক জোরদারে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ভূমিকা

হাইকমিশনারের সঙ্গে মতবিনিময়

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি প্রতিনিধিদল।

রাজধানী মালেতে বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারি ভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মালদ্বীপের কান্ট্রি ম্যানেজার শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

Travelion – Mobile

বিশেষ করে বাণিজ্য সম্প্রসারণ, কার্গো কার্যক্রম, পর্যটন খাতের উন্নয়ন এবং সার্বিক যোগাযোগ (কানেক্টিভিটি) বৃদ্ধিতে এয়ারলাইন্সটির অবদানের বিষয়টি গুরুত্ব পায়।

Diamond-Cement-mobile

এ সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতিনিধিরা মালদ্বীপকে একটি আঞ্চলিক ট্রানজিট হাব হিসেবে গড়ে তুলতে বাংলাদেশের শীর্ষ বেসরকারি এয়ারলাইন্সটির ভূমিকার কথাও তুলে ধরেন।

আলোচনায় উভয় পক্ষ দুই দেশের মধ্যে যোগাযোগ ও সংযোগ আরও জোরদার, মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের কল্যাণ নিশ্চিত, পাশাপাশি মালদ্বীপের পর্যটকদের জন্য বাংলাদেশে ভ্রমণ ও পর্যটন সুবিধা সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!