মালদ্বীপে বাংলাদেশ-শ্রীলঙ্কার হাইকমিশনারদের সৌজন্য সাক্ষাৎ

মালদ্বীপে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার এম. রিজভি হাসান বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশ, মালদ্বীপ ও শ্রীলঙ্কার মধ্যে ত্রিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

Diamond-Cement-mobile

বিশেষ করে ট্রানশিপমেন্ট সুবিধার উন্নয়ন, সাব-হাবভিত্তিক শিপিং নেটওয়ার্ক গঠন, নীল অর্থনীতিভিত্তিক আঞ্চলিক সংযোগ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্ভাব্য সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Travelion – Mobile

উভয় কূটনীতিক আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আঞ্চলিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে এবং বাংলাদেশ-মালদ্বীপ-শ্রীলঙ্কার অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে নতুন মাত্রা দেবে।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!