মালদ্বীপে বর্ণিল আয়োজনে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
মালদ্বীপে বর্ণিল ও মর্যাদাপূর্ণ আয়োজনে উদযাপিত হলো বাংলাদেশের ৫৪ তম স্বাধীনতা ও জাতীয় দিবস।
১৩ মে (মঙ্গলবার) রাজধানী মালের সুরম্য ক্রসরোডস রিসোর্টের ইভেন্ট হলরুমে বাংলাদেশ হাইকমিশনের আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক মিশনের প্রতিনিধিবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং জলবায়ু পরিবর্তনসহ নানা খাতে বাংলাদেশ ও মালদ্বীপের পারস্পরিক সহযোগিতার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়।
প্রধান অতিথি মালদ্বীপের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মুসা জামির, তাঁর বক্তব্যে বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের দীর্ঘদিনের মৈত্রীপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। 
বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, “স্বাধীনতা দিবস আমাদের আত্মত্যাগ, সংগ্রাম ও জাতীয় গর্বের প্রতীক।”
তিনি আরও বলেন, এই জাতীয় দিবস উদযাপন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা, আত্মমর্যাদা এবং জাতীয় গর্বের অনুভূতি জাগিয়ে তোলে। একইসঙ্গে এটি বাংলাদেশ ও মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় ও সুসংহত করার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত হয়।
এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে জাতীয় চেতনা ও গর্ব সৃষ্টি করে এবং বাংলাদেশ-মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন প্রবাসী নেতারা। caption id=”attachment_50616″ align=”alignleft” width=”700″]
কেক কাটছেন মালদ্বীপের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মুসা জামির ও বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজস। ছবি : সংগৃহীত[/caption]
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়নমন্ত্রী ডা. আলী হায়দার আহমেদ, ক্রীড়া, ফিটনেস ও বিনোদনমন্ত্রী আবদুল্লাহ রাফিউ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইব্রাহিম ল্যাথেফ (লে. কর্নেল, অবসরপ্রাপ্ত), স্বাস্থ্যমন্ত্রী আবদুল্লাহ নাজিম ইব্রাহিম এবং মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর ডা. মাহমুদ শাগি।[
আলোচনায় অংশ নেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান, সহসভাপতি বাবুল হোসেন, আলতাফ হোসেন, শাহ আলম, এমরান হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, রবিউল আলমসহ প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ


