মালদ্বীপে কর্মস্থলে বাংলাদেশি যুবকের মৃত্যু

মালদ্বীপে কর্মরত কুমিল্লার প্রবাসী যুবক ফরহাদ কর্মস্থলে ডিউটির সময় মৃত্যুবরণ করেছেন।

জানা গেছে, মাত্র তিন মাস আগে প্রবাস জীবনের স্বপ্ন নিয়ে মালদ্বীপে পাড়ি জমান ফরাদ।

কর্মস্থলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Travelion – Mobile

ফরহাদের মৃত্যুতে পরিবারসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

আত্মীয়স্বজনদের পক্ষ থেকে মরদেহ দ্রুত দেশে নেওয়ার আর্জি জানানো হয়েছে।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!