মানসিক ভারসাম্যহীন ওমানপ্রবাসী বাংলাদেশি খুঁজছেন স্বজন!

স্বজনের অপেক্ষায় ব্র্যাক লার্নিং সেন্টার আশকোনা, ঢাকায় অপেক্ষার প্রহর গুনছেন মানসিক ভারসাম্যহীন এক ওমানপ্রবাসী। মঙ্গলবার বিকেল ৩টা ২৫ মিনিটে ইন্ডিগো বিমানে ওমান থেকে দেশে ফিরেছেন সুমন নামের ওই ব্যক্তি।

জানা যায়, ওমানপ্রবাসী ওই ব্যক্তিকে বিমানবন্দরে উদ্দেশ্যহীন চলাফেরা করতে দেখেন এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যরা। পরে তাকে এভিয়েশন সিকিউরিটি কন্ট্রোল রুম থেকে পাঠানো হয় ব্র্যাক লার্নিং সেন্টারে।

বর্তমানে তিনি ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের তত্ত্বাবধানে আছেন। সুমন তার নাম ছাড়া আর কিছুই বলতে পারছেন না। কখনো বলছেন তার বাড়ি ফেনী, কখনো বরিশাল, আবার কখনো ঢাকায়।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

তার কাছে কোনো পাসপোর্ট বা ডকুমেন্ট নেই। মানসিক অসুস্থতার কারণে নিজের পরিচয় জানাতেও তিনি অক্ষম।

ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার সুমনের পরিবার বা স্বজনদের খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছে। এ জন্য +8801712197854 এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!