মাঙ্গাফ আগুন মামলা : কুয়েতি নাগরিক ও প্রবাসীদের কারাদণ্ড স্থগিত

কুয়েতের মাঙ্গাফ আগুনের ঘটনার মামলায় দেশটির নাগরিক ও কয়েকজন প্রবাসীর বিরুদ্ধে দেওয়া কারাদণ্ড আপাতত স্থগিত করেছেন কোর্ট অব ক্যাসেশন।

অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডসহ (manslaughter) একাধিক অভিযোগে দেওয়া এই সাজা আপিলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত কার্যকর হবে না বলে আদেশ দেন আদালত। একই সঙ্গে কারাদণ্ডের পরিবর্তে ৫ হাজার কুয়েতি দিনার জরিমানা আরোপের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া আপিল আদালতের সেই রায়ও বাতিল করেছেন কোর্ট অব ক্যাসেশন, যেখানে আল-বাদাহ কোম্পানির পরিচালক ব্যবসায়ী মোহাম্মদ নাসের আল-বাদাহকে এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। তার আইনজীবী সুলতান হামাদ আল-আজমির করা আপিল শুনানির সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Travelion – Mobile

এর আগে আপিল আদালত কয়েকজন আসামির সাজা তিন বছর থেকে কমিয়ে এক বছর করেছিল। পাশাপাশি তিনজনকে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডে তিন বছর, দুইজনকে মিথ্যা সাক্ষ্যের দায়ে এক বছর এবং চারজনকে পলাতক আসামিকে আশ্রয় দেওয়ার অভিযোগে এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছিল।

আল-বাদাহর আইনজীবী দাবি করেন, তার মক্কেলের বিরুদ্ধে অভিযোগে আইনি ভুল রয়েছে এবং অপরাধের প্রয়োজনীয় উপাদান প্রমাণিত হয়নি। তাই আপিল আদালতের রায় আইনগতভাবে টেকসই নয় বলে তিনি যুক্তি দেন।

Diamond-Cement-mobile

এর আগে পাবলিক প্রসিকিউশন মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত বিভাগে পাঠিয়ে ঘটনাটিকে গুরুতর অপরাধ নয়, বরং সাধারণ অপরাধ (মিসডিমিনার) হিসেবে উল্লেখ করে। কারিগরি প্রতিবেদনে বলা হয়, আগুনটি দুর্ঘটনাবশত লেগেছিল, ইচ্ছাকৃত নয়।

গত বছরের জুন মাসে কুয়েতের মাঙ্গাফ এলাকায় শ্রমিকদের আবাসিক ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে ৪৯ জন শ্রমিক নিহত হন এবং আরও অনেকে আহত হন, যাদের বেশিরভাগই ভারতীয় নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে এটি কুয়েতের অন্যতম ভয়াবহ দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড, অবহেলা, মিথ্যা সাক্ষ্য, পলাতকদের সহায়তা এবং অবহেলার মাধ্যমে আহত করার অভিযোগ আনা হয়েছিল।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!