মাঝ আকাশে ফ্লাইটে কেবিন ক্রুর মৃত্যু

মাঝ আকাশে ফ্লাইটে দায়িত্বরত অবস্থায় মারা গেছেন সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সৌদিয়ার এক কেবিন ক্রুর ।

বৃহস্পতিবার (২৬ জুন) বিমানটি জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ওই ক্রু অসুস্থ হয়ে পড়েন। এরপর তার মৃত্যু হয়। তিনি বিমানটির ক্রু ম্যানেজার বা পারচারের দায়িত্ব পালন করছিলেন।

সৌদিয়ার এসভি১১৯ ফ্লাইটটি জেদ্দা থেকে লন্ডনে যাচ্ছিল। ক্রু অসুস্থ অনুভব করলে বিমানটি মিসরের রাজধানী কায়রোতে জরুরি অবতরণ করে।

Travelion – Mobile

কায়রোতে নামার পর জানা যায় মোহসিন বিন সায়েদ আলজাহরানি নামে ওই ক্রুর মৃত্যু হয়েছে।

মিশরে সৌদি দূতাবাসের সাথে সমন্বয় করে বিমান সংস্থাটি তার মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করছে।

Diamond-Cement-mobile

সৌদিয়া তাদের শান্ত ও পেশাদার প্রতিক্রিয়ার জন্য ক্রুদের প্রশংসা করেছেন এবং “অসাধারণ পরিস্থিতিতে” তাদের বোঝাপড়ার জন্য যাত্রীদের ধন্যবাদ জানিয়েছেন।

এতে আরও বলা হয়েছে যে তার প্রিয়জন এবং ক্ষতিগ্রস্থদের জন্য সহায়তা অব্যাহত থাকবে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!