মাইলস্টোন ট্র্যাজেডি : নেপালে বাংলাদেশ দূতাবাসে শোক পালন

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল ও শোক পালন করেছে নেপালে বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার রাজধানী কাঠমান্ডুতে দূতাবাস ভবনে আয়োজিত কর্মসূচিতে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান এবং দূতাবাসের কর্মকর্তা, নেপালে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় নেপালি নাগরিকরা অংশ নেন।।

দূতাবাসের বিবৃতিতে জানানো হয়, এই শোকাবহ মুহূর্তে বাংলাদেশের মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে এবং দুর্ঘটনার শিকারদের প্রতি শ্রদ্ধা জানাতে শোক পালন করা হয়।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

এ সময় সরকারি নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ দূতাবাস ও বংলাদেশ হাউজে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করা হয়।

সোমবার ঢাকার উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে মর্মান্তিক প্রাণহানি ঘটে। দুর্ঘটনার শিকার স্থানটি ছিল একটি স্কুল ও কলেজের প্রাঙ্গণ, যা ঘটনার ভয়াবহতাকে আরও বাড়িয়ে তোলে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!