মক্কায় হজ মৌসুমে কড়াকড়ি, পারমিটহীনদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

পবিত্র হজ মৌসুম সামনে রেখে মক্কায় জাল হজ প্রচারণা এবং পারমিট ছাড়া হজে অংশ নেওয়ার চেষ্টার বিরুদ্ধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মক্কার নিরাপত্তা টহল দল সম্প্রতি দুই ইন্দোনেশীয় নাগরিককে গ্রেপ্তার করেছে। তারা ভুয়া হজ কর্মসূচির নামে সোশ্যাল মিডিয়ায় প্রতারণামূলক বিজ্ঞাপন দিয়েছিল। এসব বিজ্ঞাপনে তারা হজের জন্য বাসস্থান ও পরিবহনের মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছিল।

একই ধরনের আরেক ঘটনায় মক্কা পুলিশ দুই কিরগিজ নাগরিককে গ্রেপ্তার করেছে। তারা ভিজিট ভিসাধারী ব্যক্তিদের হজ করানোর প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছিল।

Travelion – Mobile

সৌদি প্রেস এজেন্সির (SPA) তথ্যমতে, অভিযুক্তরা ৮৭ জন ভিসাধারীকে টাকা নিয়ে মক্কার দুটি ভাড়া বাড়িতে রেখেছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মামলাগুলো পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

যাঁরা ভিসার শর্ত ভেঙেছেন, তাঁদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

হজ নিরাপত্তা বাহিনী মক্কার প্রবেশপথে তল্লাশির সময় হজ পারমিট ছাড়াই যাত্রী পরিবহনের অভিযোগে ৭ জন প্রবাসী ও ৮ জন সৌদি নাগরিককে গ্রেপ্তার করেছে। যাত্রী ছিলেন ৬১ জন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অনুমতি ছাড়া হজে অংশ নেওয়া বা এতে সহযোগিতাকারীদের বিরুদ্ধে প্রশাসনিক শাস্তি দেওয়া হচ্ছে। শাস্তির মধ্যে রয়েছে:

Diamond-Cement-mobile

কারাদণ্ড
১০০,০০০ রিয়াল পর্যন্ত জরিমানা (প্রায় ২৬,৬০০ ডলার)

জনসমক্ষে নাম প্রকাশ

বিদেশিদের বহিষ্কার ও ১০ বছর সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা

অবৈধভাবে ব্যবহৃত যানবাহন বাজেয়াপ্ত

মন্ত্রণালয় আরও জানিয়েছে, পারমিট ছাড়া হজ করার চেষ্টাকারীদের ২০,০০০ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে।

জননিরাপত্তা অধিদপ্তর সকল নাগরিক ও প্রবাসীদের হজের নিয়ম মেনে চলার অনুরোধ জানিয়েছে। একইসঙ্গে যদি কেউ হজ সংক্রান্ত কোনো আইন লঙ্ঘনের ঘটনা দেখেন, তাহলে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্ব প্রদেশে ৯১১ এবং অন্যান্য এলাকায় ৯৯৯ নম্বরে ফোন করে তা জানানোর আহ্বান জানানো হয়েছে।

স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, ২৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত হজ পারমিট ছাড়া মক্কায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!