ভারতের গয়া বিমানবন্দরের কোড নেম ‘GAY’ নিয়ে প্রবল আপত্তি

আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (IATA)-এর রীতি অনুযায়ী একেকটি আন্তর্জাতিক বিমানবন্দরের পৃথক কোড নাম রয়েছে। আর সেই কোড নেম ও বারকোড থেকেই বোঝা যায়, একজন যাত্রী কোন দেশের কোন বিমানবন্দর থেকে কোন দেশের কোন বিমানবন্দরে যাচ্ছেন বা ফিরছেন।

ভারতের বিহার রাজ্যের গয়া আন্তর্জাতিক বিমানবন্দরের কোড নেম হল GAY বাংলায় উচ্চারণ ‘গে’ (যার অর্থ সমকামী) । আর এ নিয়েই সংসদে প্রবল আপত্তি তুলেছেন বিজেপির বিহারের রাজ্যসভা সদস্য ভীম সিং। তিনি কেন্দ্রীয় সরকারের কাছে ঐতিহাসিক ও প্রাচীন ধর্মস্থানের বিমানবন্দরের এই কোড নেমের পরিবর্তন চেয়ে দাবি জানিয়েছেন সংসদে।

এমপি-র দাবি, গয়ার মতো প্রাচীন, ঐতিহাসিক, সাংস্কৃতিক ঐতিহ্যসম্পন্ন ধর্ম ও পর্যটনস্থলের বিমানবন্দরের এরকম কোড নেম প্রবল অস্বস্তিকর।

Travelion – Mobile

তিনি গয়ার জন্য একটি সম্মানজনক ও সাংস্কৃতিক দিক থেকে সাযুজ্য বজায়কারী নামবদলের প্রস্তাব রেখেছেন। তাঁর এই মন্তব্যকে ঘিরে তেড়েফুঁড়ে উঠেছে এলজিবিটিকিউ সংগঠনগুলি।

Diamond-Cement-mobile

সংসদ সদস্যের দাবির জবাবে ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী মুরলিধর মোহল লিখিত জানিয়েছেন, তিন অক্ষরের এই কোড একবার ঠিক হয়ে গেলে তা পরিবর্তন অসম্ভব। একমাত্র বিমান চলাচল সুরক্ষাজনিত কারণ ছাড়া এগুলি বদল করা যায় না। সরকারের হাতেও নেই বিষয়টি।

ভীম সিংয়ের এই দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন এলজিবিটিকিউ কর্মীরা। তাঁদের দাবি, তাঁর এই মন্তব্য সম্প্রদায়ের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব। সংগঠনগুলির বক্তব্য, এ ধরনের ব্যাখ্যা অত্যন্ত প্রতিক্রিয়াশীল। কোনও সাংস্কৃতিক বিষয় নয়, এটা আসলে সমাজের গভীরে পোঁতা একটি বস্তাপচা ধ্যানধারণা। তাঁর এই সম্প্রদায়ের প্রতি ক্ষমা চাওয়া উচিত।

কানাডার মন্ট্রিয়লভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (IATA) প্রবর্তিত এই কোড নেমের উদ্দেশ্য হল, বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রতিটি বিমানবন্দরের সংক্ষিপ্ত নাম দেওয়া। যা একডাকে সেই দেশ ও শহরের পরিপূরক। বিমান চলাচলে সুবিধা, টিকিট কাটা, ব্যাগেজ তদারকের পক্ষে সহজ করে দেওয়া। যেমন- ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কোড নেম হল DAC, চট্টগ্রাম শাহ আমানতআন্তর্জাতিক বিমানবন্দরের কোড নেম CGP, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কোড নেম হল DEL, কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কোড নেম হল CCU।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!