ভারতীয় যুদ্ধবিমান থেকে ‘ড্রপ ট্যাংক’ পড়ে বাড়ি বিধ্বস্ত

ভারতীয় যুদ্ধবিমান থেকে অসাবধানতাবশত ‘ড্রপ ট্যাংক’ পড়ে একটি বাড়ি বিধ্বস্ত হয়েছে। শুক্রবার মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় এ ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে।

‘ড্রপ ট্যাংক’ হলো যুদ্ধবিমানের বহিরাগত জ্বালানি ট্যাংক। এটি যুদ্ধবিমানের সঙ্গে লাগানো বা খোলা যায়। এই ট্যাংকগুলো বিমানের দীর্ঘ অভিযানের জন্য অতিরিক্ত জ্বালানি সরবরাহ করার ক্ষেত্র ব্যবহৃত হয়।

ড্রপ ট্যাংকটি শিবপুরির একটি বাড়ির ছাদে গিয়ে পড়ে।

Travelion – Mobile

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে একটি অজানা ভারী বস্তু শিক্ষক মনোজ সাগরের বাড়ির ছাদে ওপর পড়ে। কর্মকর্তারা জানান, বাড়িটির দুটি কক্ষ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং ধ্বংসাবশেষ বাড়ির পাশে পার্ক করা একটি গাড়ির ওপর গিয়ে পড়ে।

তারা আরো জানান, ঘটনার সময় বাড়িরর মালিক মনোজ সাগর তার সন্তানদের সঙ্গে ঘরের ভেতরে খাচ্ছিলেন এবং তার স্ত্রী রান্নাঘরে ছিলেন। এমন সময় বিকট শব্দে ছাদ ভেঙে পড়ে এবং উঠানে ৮ থেকে ১০ ফুট গভীর একটি গর্ত সৃষ্টি হয়।

Diamond-Cement-mobile

ভারতীয় বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ড্রপ ট্যাংকটি অনিচ্ছাকৃতভাবে পড়ায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য তারা দুঃখ প্রকাশ করছে। বিমানবাহিনী আরো জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সম্পত্তির ক্ষয়ক্ষতির জন্য নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া হবে।

বিস্ফোরণের ফলে পার্শ্ববর্তী ঘরগুলোতেও কম্পন অনুভূত হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় এবং এলাকা ঘিরে ফেলে।

শিবপুরি জেলার পুলিশ সুপার আমন সিং রাঠোর বলেন, ‘আকাশ থেকে ভারতীয় বিমানবাহিনীর একটি জেট থেকে ভারী ধাতব বস্তু মনোজ সাগরের বাড়ির ওপর পড়ে… যার ফলে দুটি বাইরের কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘরে চারজন সদস্য ছিলেন, সবাই নিরাপদে আছেন। পুলিশ ও প্রশাসনের টিম ঘটনাস্থলে রয়েছে।’

তিনি আরো জানান, বিমানবাহিনী এবং অন্যান্য সংস্থার সহযোগিতায় ঘটনার তদন্ত চলছে। তবে, পুলিশের উপবিভাগীয় কর্মকর্তা (এসডিওপি) প্রশান্ত শর্মা জানান, বস্তুটি অত্যন্ত শক্ত এবং এতে পোড়ার দাগ রয়েছে। তিনি বলেন, ‘গ্বালিয়রের বিমান ঘাঁটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে বিশেষজ্ঞ দল এলে নিশ্চিতভাবে জানা যাবে এটি কী বস্তু এবং কোথা থেকে পড়েছে।’

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!