বিশ্ব সম্মেলনে পুরস্কার পেলেন বাংলাদেশি গবেষক নোমান

আন্তর্জাতিক গবেষণার অঙ্গনে সাফল্যের আরেকটি দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশি গবেষক আবদুল্লাহ আল নোমান।

সম্প্রতি নরওয়ের ট্রন্ডহেইম শহরে অনুষ্ঠিত ১১তম IFAC MIM ২০২৫ সম্মেলনে ‘কমেন্ডেড পেপার অ্যাওয়ার্ড’ অর্জন করে জার্মানির বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান বিবা (BIBA – Bremer Institut für Produktion und Logistik GmbH) পরিচালিত একটি গবেষণাপত্র।

পুরস্কারপ্রাপ্ত গবেষণাপত্রের শিরোনাম ছিল: “Explaining Manufacturing Anomalies: Transformer-based Detection with xAI for Imbalanced Process Data”।

Travelion – Mobile

এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশি আবদুল্লাহ আল নোমান। তার সঙ্গে কাজ করেছেন সহ-গবেষক অ্যান্টন জিটনিকভ, ফিরোজ আহম্মেদ পাতওয়ারী, অ্যারন হেউরমান এবং ক্লাউস-ডিটার থোবেন।

এই গবেষণায় আধুনিক শিল্প কারখানায় যেসব জটিল ও অসম ডেটা তৈরি হয়, তার মধ্যে অস্বাভাবিকতা (anomalies) শনাক্ত করতে এবং সেই অস্বাভাবিকতার কারণ ব্যাখ্যা করতে সক্ষম একটি অত্যাধুনিক প্রযুক্তি তুলে ধরা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে Transformer ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ব্যাখ্যাযোগ্য AI (xAI) প্রযুক্তি।

এর ফলে, প্রকৌশলী ও ফ্যাক্টরি অপারেটররা দ্রুত সমস্যার ধরন বুঝে, আরও কার্যকর সিদ্ধান্ত নিতে পারবেন।

এবারের IFAC MIM সম্মেলনে অংশ নিয়েছেন বিশ্বের ৫১টি দেশের ৭০০-এরও বেশি গবেষক ও পেশাজীবী। উপস্থাপিত হয়েছে ৫৭৪টি গবেষণাপত্র, যা ভাগ করা হয় ১১৯টি আলাদা সেশনে। এছাড়াও ছিল পাঁচটি মূল প্রবন্ধ উপস্থাপন ও একাধিক কর্মশালা।

Diamond-Cement-mobile

বিবা এই সম্মেলনে তিনটি গবেষণাপত্র উপস্থাপন করে। বাকি দুটি গবেষণাপত্রের শিরোনাম ছিল:

“Enhancing Condition Monitoring: A Semi-Automatic Framework Using Meta-Learning for Algorithm Selection”

“Process History-based Knowledge Modelling Approach for Assembly Process Planning”

এই সাফল্য প্রসঙ্গে বিবার পক্ষ থেকে জানানো হয়, “ডেটাভিত্তিক বুদ্ধিমান উৎপাদন ব্যবস্থার বিকাশে আমাদের গবেষণা চলমান থাকবে। আন্তর্জাতিক এই স্বীকৃতি আমাদের গবেষক দলকে আরও অনুপ্রাণিত করবে।”

উল্লেখ্য, বিবা হচ্ছে জার্মানির ব্রেমেন ইউনিভার্সিটির অধীন একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান, যা বিশ্বব্যাপী শিল্প ও উৎপাদন প্রযুক্তিতে উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করে যাচ্ছে।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!