বিমানে হামলায় ৪০ জন নিহতের ঘটনাকে ভুয়া বলছে আমিরাত

আরব আমিরাতের একটি বিমান সুদানের সেনাবাহিনী কর্তৃক বোমা হামলায় ধ্বংস করার ঘটনাকে ভুয়া বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার এমন অভিযোগ প্রত্যাখ্যান করে দেশটি। সুদানের দাবি, বিমান ধ্বংসের মাধ্যমে কলম্বিয়ান ভাড়াটে ৪০ সেনাসদস্যকে হত্যা করা হয়েছে।

এক বিবৃতিতে আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। এটি সম্পূর্ণ মিথ্যা।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

এদিকে সুদানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে দাবি করা হয়, উপসাগরীয় একটি বিমান ঘাঁটি থেকে বিদেশি যোদ্ধা এবং সামরিক সরঞ্জাম নিয়ে বিমানটি আরএসএফকে (র‌্যাপিড সিকিউরিটি ফোর্স) সহযোগিতার জন্য উড্ডয়ন করেছিল।

সুদানের এই বিদ্রোহী গোষ্ঠী পুরো দারফুর অঞ্চল দখলে নিয়ে সরকারি বাহিনীর ওপর ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!