বিজয় দিবসে ১৬ টাকায় এয়ার টিকিট!

আগামী ১৬ ডিসেম্বর পাওয়া যাবে মাত্র ১৬ টাকায় এয়ার টিকিট। মহান বিজয় দিবস উপলক্ষে সারাদিন এমন অফার ঘোষণা করেছে অনলাইন টিকিট এজেন্সি ২৪ টিকিট ডটকম।

‘বিজয় উল্লাস অফার’ নামের এই অফারে শুধু অভ্যন্তরীণ রুটে এয়ার টিকিট কেনার ক্ষেত্রে প্রতি ১৬ জনের একজন ১৬ টাকায় টিকিট কিনতে পারবেন।

প্রতিষ্ঠানে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিকাশ, ডিমানি, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এনআরবি ব্যাংক, ইবিএল, লংকা-বাংলাসহ আরও কিছু আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের জন্য থাকছে এই সুযোগ।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

এবারের ১৬ ডিসেম্বর বিক্রি হওয়া মোট টিকিটের প্রতি ১৬ জনের মধ্যে একজন ভাগ্যবান ক্রেতা ১৬ টাকা বাদে অবশিষ্ট টাকা ফেরত পাবেন। একজন ক্রেতা যত খুশি টিকিট কিনতে পারবেন ও একাধিকবার বিজয়ী হওয়ার সুযোগ রয়েছে।

বিজয় দিবসে ১৬ টাকায় বিমান টিকিট বিক্রির পাশাপাশি নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক রুটে বেস ফেয়ারের ওপর বিশেষ ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে ২৪ টিকিট ডটকমের ওয়েবসাইটে (www.24tkt.com)

ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ব্যবসায়ী প্রতিষ্ঠান বিডি ট্যুরিস্টের সহযোগী প্রতিষ্ঠান ২৪ টিকিট ডটকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘১৬ ডিসেম্বরকে রাঙিয়ে তুলতে ‘বিজয় উল্লাস অফার’ ঘোষণা করা হয়েছে। অনলাইনে এয়ার টিকিট ক্রয়ে সাধারণ মানুষের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে আমরা এই অভিনব পদ্ধতি বেছে নিয়েছি। বিজয় দিবসে ২৪ ঘণ্টায় আমরা ১৬০০ গ্রাহককে ১৬ টাকায় এয়ার টিকিট দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!