সৌদি আরব ও বাহরাইনের মধ্যে সংযোগকারী কিং ফাহদ কজওয়ে মঙ্গলবার কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর আবার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে কজওয়ে কর্তৃপক্ষ জানায়, কজওয়েতে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল শুরু হয়েছে। তবে বন্ধের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, সৌদির পূর্বাঞ্চলে জারি হওয়া সতর্কতার কারণে নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে কয়েক ঘণ্টার জন্য কজওয়েটি বন্ধ রাখা হয়েছিল।
জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্ম (National Early Warning Platform) হলো এমন একটি ইলেকট্রনিক ব্যবস্থা, যার মাধ্যমে নিরাপত্তা বা আবহাওয়া সংক্রান্ত জরুরি পরিস্থিতিতে বাসিন্দাদের সতর্কবার্তা দেওয়া হয়।
মঙ্গলবারই সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশের পূর্বাঞ্চলের দিকে ছোড়া সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ কিছু জ্বালানি স্থাপনার কাছে পড়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার কারণে বিভিন্ন দেশে নিরাপত্তা ঝুঁকি ও পরিবহন ব্যবস্থায় প্রভাব পড়ছে। এর ফলে আঞ্চলিক বিমান চলাচল, জ্বালানি খাত এবং বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ


