বাহলাইনে সরকারি ও বেসরকারি স্কুল শিক্ষার্থীরা এখন অনলাইন অথবা সরাসরি ক্লাস—দুইটির যেকোনো একটি বেছে নিতে পারবে।
দেশটির শিক্ষামন্ত্রী ড. মোহাম্মদ বিন মুবারক জুমা জানান, আগামী সপ্তাহ থেকে ১ম শ্রেণি থেকে ১২শ শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর জন্য এই দুটি বিকল্প থাকবে।
তিনি বলেন, “সব শিক্ষার্থীই চাইলে অনলাইন ক্লাস চালিয়ে যেতে পারবে, অথবা সরাসরি স্কুলে গিয়ে পড়াশোনা করতে পারবে।”
সরকারি স্কুলগুলো এই সপ্তাহে অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে তাদের পছন্দ জানবে। পরীক্ষার ক্ষেত্রেও একই ধরনের নমনীয়তা রাখা হয়েছে। শিক্ষার্থীরা চাইলে স্কুলে গিয়ে অথবা অনলাইনে পরীক্ষা দিতে পারবে। বিশেষ ক্ষেত্রে বাসা থেকেও পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে।
যেসব শিক্ষার্থী স্কুলে ফিরবে, তাদের জন্য পরিবহন, ক্যান্টিন ও সহশিক্ষা কার্যক্রম চালু করা হবে। আর যারা অনলাইনে থাকবে, তারা আগের মতোই মূল বিষয়গুলো ভিত্তিক পড়াশোনা চালিয়ে যাবে।
বেসরকারি স্কুলগুলো নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারবে—তারা অনলাইন চালু রাখবে নাকি সরাসরি ক্লাসে ফিরবে এবং কবে থেকে তা শুরু করবে।
মন্ত্রী জানান, এই ব্যবস্থা শিক্ষার্থীদের বিভিন্ন পরিস্থিতি বিবেচনায় নমনীয়তা দেবে এবং দ্বিতীয় সেমিস্টার পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু রাখতে সহায়তা করবে।
এছাড়া বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য আলাদা নির্দেশনা দেওয়া হবে, যেখানে উপস্থিতি ও মূল্যায়নে নমনীয়তা রাখা হবে।
তিনি আশা প্রকাশ করেন, শিক্ষাবর্ষের শেষে পরিস্থিতি স্বাভাবিক থাকলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক ও সমাপনী অনুষ্ঠানও আয়োজন করা যাবে।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ


