বাহরাইনে বেসরকারি খাতের বেশিরভাগ প্রবাসীকর্মীর মাসিক আয় ২০০ দিনারের নিচে

বাহরাইনের বেসরকারি খাতে কর্মরত অধিকাংশ প্রবাসী শ্রমিক ও কর্মচারী স্বল্প বেতনে কাজ করছেন। সোশ্যাল ইন্স্যুরেন্স অর্গানাইজেশন (SIO)-এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ৩ লাখ ৩৬ হাজার ৭৪৬ জন প্রবাসী কর্মীর মাসিক আয় ২০০ বাহরাইনি দিনার (BD200)-এর নিচে।

তথ্য অনুযায়ী, বাহরাইনের বেসরকারি খাতে মোট প্রবাসী কর্মীর সংখ্যা প্রায় ৪ লাখ ৭৩ হাজার ৩২৩ জন। এর মধ্যে গড় মাসিক বেতন প্রায় ২৬৭ দিনার।

প্রবাসী কর্মীদের মধ্যে ৪ লাখ ২৩ হাজার ৪১৩ জন পুরুষ, যা মোটের প্রায় ৮৯.৩ শতাংশ। অন্যদিকে নারী কর্মীর সংখ্যা ৪৯ হাজার ৯১০ জন, অর্থাৎ ১১.৭ শতাংশ।

Travelion – Mobile

পরিসংখ্যানে দেখা গেছে, BD200-এর নিচে বেতনের পাশাপাশি প্রায় ৬৪ হাজার ৩৬ জন প্রবাসী কর্মী মাসিক ২০০ থেকে ৩৯৯ দিনার বেতনের মধ্যে আয় করছেন। যা মোট প্রবাসী কর্মীর প্রায় ১৪ শতাংশ।

একই প্রতিবেদনে বাহরাইনি নাগরিকদের সরকারি ও বেসরকারি খাতের বেতনসংক্রান্ত তথ্যও তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, বাহরাইনি কর্মীদের গড় মাসিক বেতন প্রায় ৯১৯ দিনার এবং গড় বয়স ৩৬ বছর।

সরকারি ও বেসরকারি—উভয় খাত মিলিয়ে বাহরাইনে বাহরাইনি কর্মীর সংখ্যা প্রায় ১ লাখ ৫৭ হাজার ২১৩ জন। এর মধ্যে বেসরকারি খাতে কর্মরত ১ লাখ ৫ হাজার ৫০৩ জন (৬৭ শতাংশ) এবং সরকারি খাতে কর্মরত ৫১ হাজার ৭১০ জন (৩৩ শতাংশ)।

পরিসংখ্যান অনুযায়ী, সরকারি খাতে বাহরাইনি কর্মীদের গড় বেতন প্রায় ৯৭৩ দিনার, বেসরকারি খাতে গড় বেতন প্রায় ৮৯২ দিনার।

Diamond-Cement-mobile

গত পাঁচ বছরে বাহরাইনি কর্মীর সংখ্যা ধীরে ধীরে বেড়েছে। ২০২১ সালে যেখানে কর্মীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৪৫ হাজার ৮৪৯ জন, ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৫৭ হাজারে।

২০২৪ সালের তৃতীয় প্রান্তিকের তুলনায় ২০২৫ সালে ২ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।

লিঙ্গভিত্তিক হিসাবে দেখা যায়— পুরুষ কর্মী: ৯০ হাজার ৪৪৪ জন (৫৭.৫%) এবং নারী কর্মী: ৬৬ হাজার ৭৬৯ জন (৪২.৫%)

সরকারি খাতে নারী কর্মীর অংশগ্রহণ তুলনামূলক বেশি। ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে সরকারি খাতে নারী কর্মী ছিলেন প্রায় ৫৫ শতাংশ।

বেসরকারি খাতে এখনো পুরুষ কর্মীর সংখ্যাই বেশি—প্রায় ৬৪ শতাংশ।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!