বাহরাইনে অশ্লীল ভিডিও ছড়ানোর দায়ে দুই প্রবাসীকে কারাদণ্ড ও বহিষ্কারাদেশ

বাহরাইনের একটি আদালত অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার দায়ে দুই এশীয় প্রবাসীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। সাজা শেষে তাঁদের দেশ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

সাইবার অপরাধ দমন বিভাগের তদন্তে দেখা যায়, ওই দুই ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অশ্লীল ভিডিও প্রকাশ করেছিলেন। ভিডিওটি বাহরাইনের সমাজ ও সংস্কৃতির পরিপন্থী এবং জনসাধারণের নৈতিকতার বিরুদ্ধে বলেও মনে করা হয়েছে।

Diamond-Cement-mobile

এই তথ্যের ভিত্তিতে পাবলিক প্রসিকিউশন দ্রুত ব্যবস্থা নেয় এবং দুইজনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তারা নিজের দোষ স্বীকার করে। পরে আদালতে তাঁদের সাত দিনের রিমান্ড শেষে জরুরি বিচার কার্যক্রম শুরু হয়।

Travelion – Mobile

আদালত একক শুনানিতে দুইজনকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ড দেন এবং সাজা শেষ হলে তাঁদের বাহরাইন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের নির্দেশ দেন। একইসঙ্গে অভিযুক্তদের মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!