বাহরাইনপ্রবাসী বাংলাদেশিদের জন্য আরও দু‌টি বিশেষ ফ্লাইট

মানামা-দাম্মাম-ঢাকা-দাম্মাম-মানামা

বাহরাইনপ্রবাসী বাংলাদেশিদের জন্য আরও দুটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে, যা সৌদি আরবের দাম্মাম হয়ে চলাচল করবে।

সোমবার (২৪ মার্চ) মানামার বাংলাদেশ দূতাবা‌সের বার্তায় বলা হয়, বাংলাদেশ দূতাবাসের সমন্বয়ে গালফ এয়ারের মাধ্যমে বাহরাইন থেকে বাংলাদেশে যাওয়া এবং বাংলাদেশ থেকে বাহরাইন আসার জন্য দুটি বিশেষ রিটার্ন ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

প্রথম ফ্লাইটটি আগামী ২৭ মার্চ বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকা ভ্রমণ করবে এবং পুনরায় একই তারিখে ঢাকা থেকে দাম্মাম আসবে।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

পরবর্তী ফ্লাইট আগামী ৩ এপ্রিল বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকা ভ্রমণ করবে এবং পুনরায় একই তারিখে ঢাকা থেকে দাম্মাম আসবে।

এতে আরও বলা হয়, বিশেষ রিটার্ন ফ্লাইট দুটির মাধ্যমে যারা বাংলাদেশে যেতে আগ্রহী এবং বাংলাদেশ থেকে বাহরাইনে আসতে আগ্রহী তাদের গুগল ফর্মে নিবন্ধন করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং ফ্লাইটের যাত্রী সম্পূর্ণ হওয়ার পর, পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।

এর আগে গত ২০ মার্চ গাল্ফ এয়ারের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ২৮২ জন প্রবসাী বাংলাদেশি বাহরাইন থেকে দেশে ফেরেন।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!