বাংলাদেশে মালদিভিয়ান এয়ারলাইন্সের নতুন যাত্রা : প্রবাসী, পর্যটক ও ব্যবসায়ীদের বড় স্বস্তি

ঢাকা রুটে মালদিভিয়ানএয়ারলাইন্সের নতুন যাত্রায় মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে বিমান যোগাযোগ আরও জোরদার হবে, যা প্রবাসী বাংলাদেশি, পর্যটক ও ব্যবসায়ীদের জন্য বয়ে আনবে বড় স্বস্তি ।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে মালদিভিয়ান–এর মালিক প্রতিষ্ঠান আইল্যান্ড এভিয়েশন সার্ভিসেস লিমিটেড (IASL)–এর ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম ইয়াস ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সৌজন্য বৈঠকে এমন সম্ভাবনা ও প্রত্যাশার কথা ওঠে আসে।

বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারি ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের বিমান যোগাযোগ জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। উভয়পক্ষ বিমান যোগাযোগ বৃদ্ধি, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ এবং পর্যটন ও জনগণের যাতায়াত সহজ করতে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

Travelion – Mobile

বৈঠকে জানানো হয়, আগামী ১২ মার্চ থেকে মালে-ঢাকা-মালে রুটে আবারও সরাসরি ফ্লাইট চালু করছে মালদিভিয়ান এয়ারলাইন্স। সপ্তাহে দুই দিন—রবিবার ও বৃহস্পতিবার এই ফ্লাইট পরিচালিত হবে। ফ্লাইটগুলো ঢাকায় ভোরে পৌঁছাবে, ফলে যাত্রীদের জন্য অন্যান্য আন্তর্জাতিক গন্তব্যে সংযোগ নেওয়া সহজ হবে।

এই রুটে রিটার্ন টিকিটের দাম শুরু হবে ৩৯৯ মার্কিন ডলার থেকে। যাত্রীরা পাবেন ৩০ কেজি চেকড ব্যাগেজ ও বিনামূল্যে খাবার। ইতোমধ্যে টিকিট বুকিং শুরু হয়েছে।

Diamond-Cement-mobile

IASL-এর ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম ইয়াস জানান, মালদ্বীপে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসীর চাহিদা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দুই দেশের মানুষের যোগাযোগ আরও শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, যাত্রী পরিবহন, কার্গো সেবা, পর্যটন উন্নয়ন এবং মালদ্বীপকে আঞ্চলিক ট্রানজিট হাব হিসেবে গড়ে তুলতে মালদিভিয়ান এয়ারলাইন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, সরাসরি ফ্লাইট চালু হলে যাত্রীরা প্রতিযোগিতামূলক ভাড়ার সুবিধা পাবেন। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি আরামদায়ক ও সাশ্রয়ী হবে।

রমাদান ও ঈদুল ফিতরের ছুটির পরপরই ফ্লাইট চালু হওয়ায় মালদ্বীপের নাগরিকদের বিদেশ ভ্রমণ এবং বাংলাদেশিদের দেশে ফেরার ক্ষেত্রে এটি বড় সুবিধা দেবে।

ঢাকা রুটে ফ্লাইট পুনরায় চালু উপলক্ষে মালদিভিয়ান এয়ারলাইন্স “Dhaka, We Heard You” শিরোনামে একটি বিশেষ সঙ্গীত উৎসব আয়োজনের ঘোষণাও দিয়েছে, যা মূলত মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে পরিকল্পিত।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!