বাংলাদেশে ওমানের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বাংলাদেশে নিযুক্ত ওমানের নতুন রাষ্ট্রদূত জামিল হাজী আল বালুশির পরিচয়পত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।

আজ বৃহস্পতিবার ঢাকায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন ওমানের রাষ্ট্রদূত ।

পরিচয়পত্র পেশের পর এক সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ওমানের সুলতান হাইথাম বিন তারিক এবং ওমানি জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান এবং সমৃদ্ধি কামনা করেন।

Travelion – Mobile

তিনি বলেন, ওমান ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভবিষ্যৎ আরও উজ্জ্বল ও গভীরতর হবে।

রাষ্ট্রপতি উল্লেখ করেন যে, এই সাক্ষাৎ এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন দুই দেশ তাদের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করছে—যা দ্বিপাক্ষিক বন্ধনের একটি মাইলফলক।

তিনি দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন এবং আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ওমানের ইতিবাচক ও গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।

Diamond-Cement-mobile

রাষ্ট্রদূত জামিল হাজী আল বালুশি ওমানের সুলতানের পক্ষ থেকে রাষ্ট্রপতির প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

রাষ্ট্রদূত, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদারের ব্যাপারে ওমান সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি জ্বালানি, খনিজ সম্পদ, পেট্রোলিয়াম ডেরিভেটিভস, ওষুধ শিল্পসহ বিভিন্ন অর্থনৈতিক খাতে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।

রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রতিশ্রুতিবদ্ধ বিনিয়োগের দিগন্ত সম্প্রসারণের সম্ভাবনা তুলে ধরেন।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!