বাংলাদেশিসহ ৯০ অভিবাসীকে স্বদেশে ফেরত পাঠালো ইতালি

ভূমধ্যসাগর পাড়ি ও নানা উপায়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করা অভিবাসীদের মধ্যে নিরাপদ দেশের ৯০ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ইতালি সরকার।

স্থানীয় সময় সোমবার একটি এক্স পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি।

কিন্তু এ তালিকায় কোন কোন দেশের কতজন নাগরিক রয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি পিয়ান্তেদোসি। এছাড়া আলবেনিয়া থেকে আরো ৩০ জনকে ফেরত পাঠানোর বিষয়টিও নিশ্চিত করেন তিনি।

Travelion – Mobile

তবে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি ইতালির মিলান থেকে বৈধ কাগজপত্র না থাকায় রাসেল আহমেদ নামে এক বাংলাদেশি যুবককে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দেশে পাঠানো হয়।

Diamond-Cement-mobile

তার বাড়ি মাদারীপুরের মেয়ারচরে। এছাড়াও দেশটির নিরাপত্তার জন্য হুমকি হিসেবে মিলান ও আনকোনা থেকে আরো দুই বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।

এছাড়া নন-সিজনাল ভিসায় ইতালিতে এসে মালিক না পেয়ে দেশটিতে থাকার আশ্রয় চাওয়া শাহাদাত হোসেন নামে এক যুবককে ‘জোরপূর্বক’ জেনোভা শহর থেকে বাংলাদেশে পাঠানোর খবর পাওয়া গেছে।

এ বিষয়ে মুঠোফোনে শাহাদাত বলেন, “আমি গত বছর নন-সিজনাল ভিসা নিয়ে ইতালিতে আসি। পরে মালিক না পেয়ে দেশটিতে থাকার জন্য অ্যাসাইলাম (আশ্রয় আবেদন) আবেদন করি। এতে একদিন পুলিশ ফোন করে থানায় যেতে বললে তারা আমাকে আটক করে আদালতে নিয়ে যায়।”

“আদালত আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলে ওইদিনই পুলিশ আমাকে ফ্লাইটে বাংলাদেশে পাঠিয়ে দেয়”, যোগ করেন শাহাদাত।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!