প্রবাসীদের নিবন্ধনের সময় আবারও বাড়াল নির্বাচন কমিশন

আবারও প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের বর্ধিত সময় অনুযায়ী আগামী ৫ জানুয়ারি পর্যন্ত পোস্টাল ব্যালট অ্যাপে নিবন্ধন কার্যক্রম করা যাবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

তিনি বলেন, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের সময়সীমা বাড়ানোর অনুরোধের এসেছে দেশে এবং দেশের বাইরে থেকে। তাই কমিশন ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছ।

এদিকে ইসির জনসংযোগ শাখা জানিয়েছে, এ পর্যন্ত নিবন্ধন ছাড়িয়েছে ১০ লাখ ৫১ হাজার।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!