পাখির ধাক্কায় ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ, রক্ষা পেল ১৭৫ প্রাণ

মাঝ আকাশে পাখির ধাক্কায় ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় ভারতের লো-কস্ট বিমানসংস্থা ইন্ডিগোর দিল্লিগামী একটি ফ্লাইট তড়িঘড়ি ফেরানো হয় পাটনা বিমানবন্দরে।

ফ্লাইটে থাকা ১৭৫ জন যাত্রী ও ক্রু সকলেই নিরাপদ আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার সকাল ৮টা ৪২ মিনিটে পাটনা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ইন্ডিগোর ফ্লাইট 6E-5009। উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানের এক ইঞ্জিনে সমস্যা ত্রুটি দেখা দেয়।

Travelion – Mobile

পাটনা বিমানবন্দরের বিবৃতিতে বলা হয়েছে, ‘টেকঅফের পরই পাখির ধাক্কা লাগে বলে জানা যায়। রানওয়ের উপর মৃত পাখির ছিন্নভিন্ন দেহাবশেষ পাওয়া গিয়েছে। এটি অ্যাপ্রোচ কন্ট্রোল ইউনিটের মাধ্যমে বিমানে জানানো হয়। এরপরই পাইলট জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বেশি দূর যাওয়া সম্ভব হবে না। তাঁরা পাটনায় ফিরে আসতে চান। স্থানীয়ভাবে সতর্কতা জারি করা হয়।

Diamond-Cement-mobile

বিমানটি ৯টা ৩ মিনিটে রানওয়ে ৭-এ নিরাপদে অবতরণ করে। পরবর্তীতে বিমানটিকে প্রযুক্তিগত পরীক্ষার জন্য রাখা হয়েছে এবং যাত্রীদের বিকল্প ফ্লাইটে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছে ইন্ডিগো।

এছাড়াও, একদিন আগেই ইন্ডোরগামী ইন্ডিগো ফ্লাইট 6E-7295-তেও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, যা মাঝ আকাশ থেকে ফিরিয়ে আনা হয়।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!