পর্তুগালের দেয়াল ভেঙ্গে দুর্ঘটনায় ২ জন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছে। ২ জনই দেশটিতে অনিয়মিত কর্মী ছিলেন বলে জানা গেছে।
সোমবার বিকেলে (২০মার্চ) দেশটির কৃষি ও পর্যটন শহর বেজায় নিজ কর্মস্থলে শাহীন আহমেদ (৪৭) ও সুহেদ আহমেদ (৩২) কনস্ট্রাকশনের কাজে কর্মরত অবস্থায় দুর্ঘটনার শিকার হন।
প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ
ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়, স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।
স্থানীয় জিএনআর পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধারের পর, চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। মরদেহ বেজার সেন্ট্রাল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত শাহীন আহমেদ মৌলভীবাজার জেলার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের নিতেশ্বরের আসুদ মিয়ার ছেলে এবং সুহেদ আহমেদ সিলেট জেলার গোলাপগজ্ঞ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের করগাঁও উজানপাড়ার গ্রামের ইসমেদ আরীর ছেলে।
২ প্রবাসীর মৃত্যুতে পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতদের মরদেহ দেশে পাঠানোর বিষয়ে আজ মঙ্গলবার রাতে রাজধানী লিসবনে জরুরী সভায় বসবে বাংলাদেশ কমিউনিটি ।
প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ


