নেসলের কিছু শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার করল ওমান

নেসলে ব্র্যান্ডের কিছু নির্দিষ্ট শিশুখাদ্য (ইনফ্যান্ট ফর্মুলা) ওমানে বাজার থেকে প্রত্যাহার করা হয়েছে।

এ নিয়ে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকতে এবং সন্দেহভাজন পণ্য ব্যবহার না করার আহ্বান জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ব্যাচ নম্বরের সঙ্গে মিল রয়েছে—এমন কোনো পণ্য থাকলে তা ব্যবহার না করে ভালোভাবে পরীক্ষা করতে হবে।

Travelion – Mobile

সন্দেহভাজন পণ্যগুলো নিরাপদভাবে নষ্ট করে ফেলার পরামর্শও দিয়েছে মন্ত্রণালয়।

Diamond-Cement-mobile

এ পর্যন্ত এসব পণ্যের সঙ্গে সংশ্লিষ্ট কোনো অসুস্থতার ঘটনা ওমানে রিপোর্ট হয়নি বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

তবে যদি কারও মধ্যে বমি, বমিভাব বা পেটব্যথার মতো উপসর্গ দেখা দেয়, তাহলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জনস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে সমন্বয় করে সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। একই সঙ্গে ওমানের বাজার থেকে এসব পণ্য সম্পূর্ণভাবে প্রত্যাহার কার্যক্রম তদারকি করা হচ্ছে বলে জানানো হয়েছে।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!