“কোরআনের আলোয় জীবন” এই শ্লোগান নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হতে যাচ্ছে এটিভি ইউএসএ উত্তর আমেরিকা কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৫। আয়োজকরা জানান, নিউইয়র্কের চারটি লোকেশন বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। এরপর আগামী ২৩ মার্চ অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে।
প্রতিযোগিতাকে সামনে রেখে গত রোববার নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে শতাধিক শিশু কিশোরের উপস্থিতিতে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মির্জা আবু জাফর বেগ।
সম্মানিত অতিথি ছিলেন ছারছিনা পীর সাহেব মাওলানা শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী, জ্যামাইকা মুসলিম সেন্টারের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম দেলোয়ার। অনুষ্ঠানে প্রতিযোগিতাটির লক্ষ্য সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন এটিভি ইউএসএ’র প্রেসিডেন্ট এবং সিইও আকাশ রহমান। আরও ছিলেন কী/ম্যাক্স রিয়েলটি’র প্রতিষ্ঠাতা মোহাম্মদ কবীর এবং এটিভি ইউএসএ’র স্টেশন চীফ শামীম আল আমিন এবং আয়োজনের সার্বিক সমন্বয়ক এলহাম একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ।
অনুষ্ঠানে জানানো হয়, প্রতিযোগিতায় নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের প্রতিটি স্টেট থেকে ১২ থেকে ২০ বছর বয়সিরা অংশ নিতে পারবেন। অংশ নেয়া সবাইকে দেয়া হবে সার্টিফিকেট। আর সেরা দশ পাবে অর্থসহ আকর্ষণীয় পুরস্কার।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ


