নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের নতুন নেতৃত্ব

সভাপতি শামীম, সম্পাদক অলি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অন্যতম বাংলাদেশি সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস, ইনক-এর নতুন কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে শামীম-অলি প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মাহবুব আলম জানান, তফসিল অনুযায়ী গত ১৪ মে স্টারলিং-বাংলাবাজার এলাকার ‘নিরব পার্টি হল’-এ শামীম-অলি পরিষদ একক প্যানেল হিসেবে মনোনয়নপত্র জমা দেয়। এ সময় উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি সামাদ মিয়া জাকারিয়া, সাবেক সভাপতি মো. আব্দুস শহীদ, উপদেষ্টা আব্দুল মুহিত, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, রোকন হাকিম ও নুরুল ইসলামসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ১৫ মে মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষে তাদের সকল প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয় এবং প্যানেলটিকে বিনা ভোটে নির্বাচিত ঘোষণা করা হয়।

নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের নতুন নেতৃত্ব। ছবি সংগৃহীত
নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের নতুন নেতৃত্ব। ছবি সংগৃহীত

Travelion – Mobile

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শামীম আহমেদ, আর সাধারণ সম্পাদক হয়েছেন শেখ অলি আহাদ।

নতুন কার্যকরী কমিটির বাকি সদস্যরা হলেন:

সহ-সভাপতি: মোস্তাকুর রহমান (লিটন), কাজী রবিউজ্জামান, মো. ফখরুল ইসলাম

সহ সাধারণ সম্পাদক: সুরাইয়া আলম লাকি

কোষাধ্যক্ষ: হুমায়ুন কবির সোহেল

সাংগঠনিক সম্পাদক: দিপঙ্কর দেব সুমন

আইন ও আন্তর্জাতিক সম্পাদক: সুরজিৎ কিশোর দাশ

Diamond-Cement-mobile

প্রচার সম্পাদক: শেখ সফিকুর রহমান

দপ্তর সম্পাদক: আবুল কালাম আজাদ

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মিতুন দেব

যুব ও ক্রীড়া সম্পাদক: রায়হান পারভেজ

ধর্ম ও সমাজসেবা সম্পাদক: সফিকুর রহমান

আপ্যায়ন সম্পাদক: গোলজার হোসেন

সদস্য সচিব: নাজমুল ইসলাম রাসেল

মহিলা বিষয়ক সম্পাদিকা: জুলি রহমান

কার্যকরী সদস্য: বিলাল ইসলাম, আশরাফুল হক চৌধুরী, বিজয় কুমার সাহা, কাজীরুল ইসলাম, জহুরুল ইসলাম, মহিবুল হক, চৌধুরী মোহাম্মদ মুমিত, ফখরুল ইসলাম চৌধুরী।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আগামী ২৫ মে রোববার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা এবং নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর করা হবে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!