দুবাইয়ে এমএনজে গ্রুপের ইফতার মাহফিল

সংযুক্ত আরব আমিরাতের বানিজ্যিক রাজধানী দুবাইয়ের ইন্টারন্যাশনাল সিটিতে ড্রাগন মার্ট এমএনজে গ্রুপ অব কোম্পানির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় এক রেস্টুরেন্টে এ ইফতার পার্টির আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবারও গ্রুপ অপ কোম্পানির প্রায় ৫০ জন কর্মচারি ও দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি এ ইফতার মাহফিলে যোগ দেন।

অনুষ্ঠানে এমএনজে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনজু’র সভাপতিত্বে অতিথি ছিলেন, প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ শামিম চোধুরী, রাইহান উদ্দিন,মোহাম্মদ রিপাত,ওসমান গনি,মোহাম্মদ মাসুদ পারভেজ মুন্না,মোহাম্মদ রাব্বি, মোহাম্মদ রুবেল,মোহাম্মদ সজিব,মজিবুল রহমান,মহিউদ্দিন হিরু। উপস্থিতি ছিলেন কমিউনিটি বিশিষ্টজন, প্রবাসী ব্যবসায়ী ও গ্রুপের সদস্যরা ।

Travelion – Mobile

আয়োজক জানায়, এমএনজে গ্রুপ আরব আমিরাতের দুবাই ড্রাগন মার্টে এক যুগের বেশি সময় বেশ সুনামের সাথে ব্যবসা পরিচালক করে আসছে। সম্প্রীতির বন্ধন জোরদার করবার লক্ষ্যে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এদিকে কোম্পানির প্রশংসা করে অতিথিরা বলেন, এমএনজে গ্রুপের বাংলাদেশি প্রবাসী কর্মচারীকে নিয়মিত বেতন-ভাতা পরিশোধ এবং বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর ব্যবস্থা করেছেন কতৃপক্ষ।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!