দুবাইয়ে আটকে পড়া বিমান বাংলাদেশের ২৭ ক্রুকে ফিরিয়ে আনল ইউএস-বাংলা

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ জন ফ্লাইট ক্রুকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (৫ মার্চ) ইউএস-বাংলার পক্ষ থেকে জানানো হয়েছে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাবস্থা শুরুর পর থেকে গত ৫ দিন সংযুক্ত আরব আমিরাতে আটকে ছিলেন বিমানের এই ফ্লাইট ক্রুরা। তারা সেখানে একটি অনিশ্চিত পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছিলেন। সেই অনিশ্চয়তা থেকে তাদের দেশের মাটিতে ফিরিয়ে এনেছে দেশের অন্যতম বেসরকারি এই এয়ারলাইন্সটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ক্রুদের পরিবার-পরিজনরা চরম উৎকণ্ঠার মধ্যে সময় পার করছিলেন। ইউএস-বাংলা এয়ারলাইন্স একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এসব ক্রুকে দেশে ফিরিয়ে এনে তাদের স্বজনদের দুশ্চিন্তামুক্ত করেছে।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

এছাড়া দুবাই এয়ারপোর্ট অথরিটির অনুমতি সাপেক্ষে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ইতোমধ্যে আজ (৫ মার্চ) ইউএস-বাংলার একটি ফ্লাইটে ৩৭৮ জন যাত্রী নিয়ে নিরাপদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন।

পরিকল্পনা অনুযায়ী অপর ফ্লাইটটি আগামীকাল শুক্রবার (৬ মার্চ) সকালে ঢাকায় অবতরণ করবে। বিশেষ ফ্লাইটগুলো ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!