ঢাকা ফ্লাইট আবার চালু করছে কুয়েত এয়ারওয়েজ

কুয়েত এয়ারওয়েজ ঢাকা রুটে আবারও ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে, যা সৌদি আরবের দাম্মাম কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে পরিচালিত হবে।

আগামী ২৪ এপ্রিল থেকে সপ্তাহে দুইবার এই ফ্লাইট পরিচালিত হবে বলে জানিয়েছে সংস্থাটি।

কুয়েত এয়ারওয়েজের ভারপ্রাপ্ত সিইও আবদুল ওয়াহাব আল সাত্তি বলেন, যাত্রীদের জন্য ঢাকা রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এই পরিষেবা পুনরায় চালু করা হচ্ছে।

Travelion – Mobile

তিনি আরও জানান, দাম্মাম হয়ে ইতোমধ্যে লন্ডন, কায়রো, ইস্তানবুল, লাহোর, আম্মান, মুম্বাই ও দিল্লিসহ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। ধীরে ধীরে আরও রুট চালুর পরিকল্পনাও রয়েছে।

Diamond-Cement-mobile

বর্তমানে কুয়েত এয়ারওয়েজ মোট ১৪টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে এবং বাড়তে থাকা যাত্রী চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন রুট চালু ও সংযোগ বৃদ্ধি করার চেষ্টা করছে।

এছাড়া, যাত্রীদের সুবিধার্থে সৌদি আরবে ভিসা আবেদন সেবাও চালু করেছে এয়ারলাইনটি, যা আগাম বুকিংয়ের ভিত্তিতে পাওয়া যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানানো হয়েছে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!