ঢাকাসহ আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু করল গালফ এয়ার

বাহরাইনের জাতীয় বিমান সংস্থা গালফ এয়ার আবারও বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সীমিত পরিসরে ফ্লাইট চালু করেছে।

সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে ধীরে ধীরে গালফ এয়ারের পূর্ণ বাণিজ্যিক ফ্লাইট নেটওয়ার্ক পুনরায় চালুর পথ তৈরি হলো।

গালফ এয়ার এখন বাহরাইন থেকে সরাসরি ঢাকা. দুবা্ই, জেদ্দা, রিয়াদ , লন্ডন, নাইরোবি, কোচি, দিল্লি, হায়দরাবাদ, ইসলামাবাদ, লাহোর, তিরুবনন্তপুরম রুটে ফ্লাইট পরিচালনা করবে।

Travelion – Mobile

একই সময়ে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গালফ এয়ারের ফ্লাইট কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

Diamond-Cement-mobile

গালফ এয়ার গ্রুপের চেয়ারম্যান, মিঃ খালিদ তাকি বলেছেন: “বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরে সীমিত পরিসরে কার্যক্রম পুনরায় শুরু করতে পেরে আমরা আনন্দিত, এবং ধাপে ধাপে আমাদের সম্পূর্ণ নেটওয়ার্ক পুনরুদ্ধার করার আশা করছি।

গালফ এয়ার পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ চালিয়ে যাবে এবং সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে রিয়েল টাইমে সমন্বয় করবে। বিমান চলাচলের সময়সূচি প্রয়োজন অনুসারে পরিবর্তন করা হবে, আকাশসীমার পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে। যাত্রী ও ক্রুদের নিরাপত্তা এবং সুস্থতা সবসময় এয়ারলাইনের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে রাখা হবে।

যাত্রীদের ভ্রমণের আগে গালফ এয়ারের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে সর্বশেষ ফ্লাইট তথ্য দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিমান সংস্থা জানিয়েছে, আকাশপথের পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে ফ্লাইট সূচিতে পরিবর্তন আনা হতে পারে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!