ঢাকায় ভূমিকম্পে খসে পড়ল শাহজালাল বিমানবন্দরে সিলিংয়ের অংশ

ড্রাইভওয়ে ক্ষতিগ্রস্ত, যাত্রী চলাচল সাময়িক সীমিত

শুক্রবার সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পের প্রভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন পথের গেট ৪ ও ৫ সংযোগ অংশে কিছু ফাটল দেখা দিয়েছে। ড্রাইভওয়ের সিলিংয়ের অংশ খসে পড়ায় যাত্রীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা ঘিরে ফেলে এবং সাধারণ যাত্রী চলাচল সাময়িকভাবে সীমিত করে। বিমানবন্দর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জানিয়েছেন, “ডিপারচার ড্রাইভওয়েতে সিলিং জয়েন্ট থেকে কিছু প্লাস্টার খসে পড়েছে। তবে রানওয়ে, অ্যাপ্রোন এবং টার্মিনালে কোনো ক্ষতি হয়নি। বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।”

বিমানবন্দর সূত্র জানিয়েছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করছে। তারা ফাটলের প্রকৃতি, গভীরতা ও ভবিষ্যৎ ঝুঁকি যাচাই করে মেরামত বা স্থায়ী সমাধানের সুপারিশ করবেন।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, “এ ধরনের ভূমিকম্পের পর ছোটোখাটো আফটার শকের সম্ভাবনা থাকতে পারে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবাই নিরাপদ স্থানে থাকবেন।”

প্রসঙ্গত, চলতি বছরের ৫ মার্চ ঢাকায় ৫.৬ মাত্রার মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল। তার আগে ২৮ মে ভারতের মণিপুর রাজ্যের কাছে আরেকটি ভূমিকম্প রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় হালকা কম্পন তৈরি করেছিল।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!