টেকঅফের মুুহুর্তে আগুন : ফ্লাইট থেকে লাফিয়ে বাঁচলেন ১৭৩ আরোহী

যুক্তরাষ্ট্রের ডেনভার বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজ। প্রাণে বাঁচলেন ১৭৩ জন আরোহী।

শনিবার দুপুরে রানওয়ে দিয়ে ছুটছিল বিমানটি। ওড়ার ঠিক আগে হঠাৎই দেখা যায় ল্যান্ডিং গিয়ারে সমস্যা। কিছুক্ষণের মধ্যে চাকা থেকে ধোঁয়া বেরোতে শুরু করে, তারপরই আগুন।

Travelion – Mobile

ঘটনাটি ঘটে বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানে, যা ডেনভার থেকে মিয়ামির উদ্দেশে রওনা দিচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের কথায়, ‘হঠাৎ তীব্র ঝাঁকুনির পর জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি ধোঁয়া চারিদিকে। আগুনের ফুলকিও দেখতে পাই। সঙ্গে সঙ্গে বিমানের ভিতর শুরু হয় কান্নাকাটি, চিৎকার।’

Diamond-Cement-mobile

তৎক্ষণাৎ ইমার্জেন্সি ইভ্যাকুয়েশন শুরু করা হয়। খুলে দেওয়া হয় বিমানের স্লাইড গেট। একে একে যাত্রীদের নামিয়ে আনা হয়। জানা গিয়েছে, এক যাত্রী সামান্য আঘাত পেয়েছেন। বাকিদের সবাইকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।

আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, বিমানের টায়ারে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। সেখান থেকেই আগুন লাগে। ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ ও দমকল বাহিনী দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিমানের পাশ থেকে ধোঁয়া উঠছে, আর স্লাইড দিয়ে নীচে নামছেন যাত্রীরা, এই দৃশ্য দেখে ভয়ে শিউরে উঠছেন অনেকে।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!