জেনেভায় জাতিসংঘের ব্রিফিংয়ে মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ

বাংলাদেশে ঘটে যাওয়া ভয়াবহ জুলাই গণহত্যার ঘটনা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাইকমিশনার ভলকার তুর্ক। বাংলাদেশ সময় বুধবার (৫ মার্চ) সন্ধ্যা ৬টার পর জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এই প্রতিবেদন উপস্থাপন করেন। অনুষ্ঠানটি জেনেভা থেকে সংস্থাটির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে শহীদ মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

জানা গেছে, এই আলোচনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও তাদের প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। এ ছাড়া উপস্থিত ছিলেন ফারহানা শারমিন ইমু।

আরও উপস্থিত ছিলেন শহীদ মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এ সময় তিনি পরিবারের সদস্য হারানোর বেদনা ও ন্যায়বিচারের দাবি বিশ্বমঞ্চে তুলে ধরেন।

Travelion – Mobile

আরও পড়তে পারেন : গুমের তদন্তসহ প্রযুক্তিগত সহযোগিতায় বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্ট বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ওপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদনটি জেনেভায় উপস্থাপন করার অনুষ্ঠানের সাইড ইভেন্ট হিসেবে সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ উপস্থিত ছিলেন।

Diamond-Cement-mobile

এর আগে মঙ্গলবার জানানো হয়, বাংলাদেশে জবাবদিহিতা, ন্যায়বিচার ও মানবাধিকার সংস্কারের লক্ষ্যে তথ্য অনুসন্ধান ও সুপারিশ নিয়ে সদস্য রাষ্ট্র ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করা হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেবেন।

সোমবার ভলকার তুর্ক আশাপ্রকাশ করেন, তাদের সাম্প্রতিক স্বাধীন তথ্য অনুসন্ধান প্রতিবেদন বাংলাদেশের প্রকৃত ও বাস্তব চিত্র তুলে ধরায় এটি জবাবদিহিতা, ক্ষতিপূরণ এবং এ অবস্থা থেকে উত্তরণ ও সংস্কারকে সমর্থন করবে।

জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৫৮তম অধিবেশনে একটি বিশ্বব্যাপী আপডেট উপস্থাপনের সময় তুর্ক বলেন, ফৌজদারি মামলায় যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করা ও সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রতিশোধমূলক সহিংসতার তদন্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছর বাংলাদেশে সহিংসতায় এক ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হয়। তৎকালীন সরকার ছাত্র আন্দোলনকে ‘নৃশংসভাবে দমনে’ মানবাধিকার লঙ্ঘন করেছে।

তুর্ক আরও বলেন, বাংলাদেশ এখন একটি নতুন ভবিষ্যতের পরিকল্পনা করছে। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সম্পর্কে তাদের সাম্প্রতিক স্বাধীন তথ্য অনুসন্ধান প্রতিবেদন এক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ অবদান’ রাখবে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!