‘চাঁদের টুকরো’ উড়ে বেড়াচ্ছে পৃথিবীর খুব কাছেই

0

এই মুহূর্তে মহাকাশে ঘুরে বেড়াচ্ছে এক চাঁদেরই টুকরো, যার মধ্যে রোমাঞ্চের কোনও খামতি নেই। এটি রয়েছে পৃথিবীর বেশ কাছাকাছিই।

রাতের আকাশের এই ‘চাঁদের টুকরো’ নিয়ে এখন রীতিমতো চর্চা চলছে। চর্চা চলছে মহাকাশবিজ্ঞানীদের মধ্যে। চর্চা সাধারণ মানুষের মধ্যেও।

Diamond-Cement-mobile

এক জ্যোতির্বিজ্ঞানী বলেছেন, ছোট আকার-আকৃতির এই খণ্ডটি খুব সম্ভব চাঁদেরই টুকরো, তবে এর সম্বন্ধে খুব বেশি কথা জানা যায়নি।

Travelion – Mobile

‘নেচার কমিউনিকেশনস’ পত্রিকায় এই সংক্রান্ত একটি লেখা প্রকাশিত হয়েছে। ‘ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা’র দ্বারা পরিচালিত এই সংক্রান্ত গবেষক দলটি এই মহাজাগতিক টুকরোটি নিয়ে চর্চা চালাচ্ছে।

দক্ষিণ অ্যারিজোনায় মাউন্ট গ্রাহামে একটি টেলিস্কোপ বসিয়ে নিরীক্ষণের কাজটি করা হচ্ছে। প্রসঙ্গত, এই মহাজাগতিক বস্তুটিকে ২০১৬ সালেই প্রথম দেখা গিয়েছিল।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন